মামলা মাত্র শুরু, আরও হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৩, ০২:৫৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী © ফাইল ছবি

রাজধানীতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশের দিন সংঘটিত সহিংসতায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে। 

তবে কত জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তা জানাননি তিনি। রবিবার (২৯ অক্টোবর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শনিবার বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সমাবেশের জন্য ১০ লাখ মানুষকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে সেটার নিষেধ ছিল, তারা শোনেনি সেসব কথা। তারা পুলিশ কমিশনারকে সহিংসতা না করার কথা জানালেও খুবই দুঃখের বিষয় তাদের লোকজন নিরীহ মানুষের উপর মারমুখী হয়েছে, পুলিশের উপর চড়াও হয়েছে। ভাংচুর করেছে, অগ্নিসংযোগ করেছে পুরো এলাকায়। প্রধান বিচারপতির বাসায় গেট ভেঙে ঢুকে যাওয়া নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি। 

উগ্র বিএনপিকর্মীদের এসব বর্বরোচিত হামলা গাজার কথা মনে করিয়ে দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের হাসপাতালেও তারা আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি এসব হামলা ২০১৪ সালের কথা মনে করিয়ে দিয়েছে। ১০টির বেশি বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন দিয়েছে; যা জঘন্যতম উদাহরণ সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত হলো দেশের মানুষ, মারা গেলো পুলিশ। এখন আবার তারাই উল্টো হরতাল ডেকেছে। প্রতিবাদ করার কথা আমাদের, তারািই এখন উল্টো প্রতিবাদ করছেন।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, এতে মামলাতো হবেই। যারা গাড়ি পুড়িয়েছেন তাদের নামে মামলা হবে। পুলিশ হাসপাতালে হামলার জন্য মামলা হবে। পুলিশকে পিটিয়ে মেরেছে সেটার জন্য মামলা হবে। সহিংসতার ঘট্নায় বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না। পুলিশকে যে পিটিয়ে মেরেছে, সে ছাত্রদলের; সেটা শনাক্ত হয়েছে। আর যেন সহিংসতা না হয়, সেটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে বলেও উল্লেখ করেন তিনি।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close