বিএনপি নেতা শ্রাবণের নেতৃত্বে মগবাজারে রেললাইন অবরোধ

২৯ অক্টোবর ২০২৩, ০২:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
রেললাইনে আগুন জ্বালিয়ে হরতাল পালন করছেন বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

রেললাইনে আগুন জ্বালিয়ে হরতাল পালন করছেন বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। এরই অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও সড়ক অবরোধ করে হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। 

বিএনপির ডাকা রবিবারের হরতাল সফল করার লক্ষ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে এদিন সকালে রাজধানীর মগবাজার রেললাইন অবরোধ করে মিছিল করতে দেখা গেছে। 

New Project (25)  

এ সময় রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে রেল অবরোধ করেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ সারাদেশে রবিবার হরতাল পালনের ঘোষণা দেয় বিএনপি। বিএনপির পাশাপাশি জামায়াতও রবিবার হরতাল পালনের ঘোষণা দেয়।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close