মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৯অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। পরে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়।

আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে প্রথমে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। 

তবে দিনের শুরুতে এখন পর্যন্ত দুই জায়গায় বাসে আগুন দেয়া ছাড়া হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। কিছুটা কম হলেও অন্যান্য দিনের মতোই রাজধানীতে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।  রাজধানীর বিভিন্ন এলাকার ঘুরে দল দুটির কোনো নেতাকর্মীকে সড়কে দেখা যায়নি। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। এমনকি সড়কগুলোতে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম-চাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও গণপরিবহন।

চাঁদপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক
  • ১৬ মার্চ ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নে…
  • ১৬ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
সৌম্যকে না খেলানোর ‘অদ্ভুত’ ব্যাখ্যা মিরাজের
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence