বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তি সর্ম্পকে জানে না বিএনপি

২৮ অক্টোবর ২০২৩, ১১:৪৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বিএনপির দলীয় পতাকা

বিএনপির দলীয় পতাকা © ফাইল ছবি

মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্যক্তি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য রেখেছেন এ বিষয়ে জানেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, শনিবার নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে বিএনপি মহা-সমাবেশে পুলিশের হামলা টিয়ারগ্যাস গুলি'র পর সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট-এর উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে।

তিনি জানিয়েছেন, এই বিষয়ে বিএনপি একেবারেই অবগত নয় এবং এই ব্যাক্তির বিষয়ে দূতাবাস থেকে কোনো রকম পূর্ব ধারনা মহাসচিবকে অবহিত করা হয়নি বিধায় বিএনপি তার বক্তব্যের বিষয় কোনভাবেই অবহিত নয়।

১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬