কাকরাইলে বাসে আগুন দেন ‘পুলিশের ভেস্ট’ পরা ২ যুবক

২৮ অক্টোবর ২০২৩, ১০:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে বাসে আগুন দেওয়া হয়।

কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে বাসে আগুন দেওয়া হয়। © সংগৃহীত

রাজধানীর কাকরাইল এলাকায় বাসে আগুন দেওয়া দুই যুবক পুলিশের ভেস্ট পরিহিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। বাসটির চালক বলেছেন, আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের ভেস্ট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেন। ডেইলি স্টারের অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।   

বাসচালক মনির হোসেন বলেন, পুলিশ বাসটি রিকুইজিশন নিয়েছিল। আমি বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি। পুলিশ নেমে যাওয়ার পর দুজন এসে বাসে আগুন ধরিয়ে দেন।

বাসটি যেখানে দাঁড় করানো ছিল তার সামনে ও পেছনে পুলিশের দুটি চেকপোস্ট ছিল। বাসের আগুন থেকে ওপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আশেপাশের ভবন থেকে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন বলে জানা যায়।

বাসের কর্মচারী কামরুল ইসলাম পলাশ বলেন, বাসের ভেতরে তিনজন ছিলাম। দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং অকটেন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, আমরা তাদেরকে থামানোর চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬
সাঈদীর মামলার বাদীর কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন, নানা নাটকী…
  • ২৫ অক্টোবর ২০২৬
কৃষককে ডেকে নিয়ে হত্যার মামলায় ঢাবি ছাত্র গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬