আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশে যোগ দিলেন সচিব

২৮ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন সচিব মো. খায়রুল ইসলাম (মান্নান)।

আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন সচিব মো. খায়রুল ইসলাম (মান্নান)। © সংগৃহীত

আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন সরকারি চাকরিরত সচিব মো. খায়রুল ইসলাম (মান্নান)। তিনি বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে খায়রুল ইসলামকে দীর্ঘ সময় দেখা যায়।

খায়রুল ইসলাম লেখাপড়া করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনের তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। চাকরি জীবনে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এপিএস-১ এর দায়িত্বে ছিলেন।

এই বিষয়ে তিনি বলেন, আমি ছাত্রজীবনে দীর্ঘদিন ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রায় চার বছর সহকারী একান্ত সচিব ছিলাম, প্রধানমন্ত্রীর এপিএস পদ অনেকটাই রাজনৈতিক পদ। বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শের অনুসারী।

তিনি বলেন, ছুটির দিন, বন্ধু নাঈমুজ্জামান মুক্তার সাথে সমাবেশ স্থলে গিয়েছি। এটা চাকরি বিধি লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করি না।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মীর্জা আজম, এস এম কামাল হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

ট্যাগ: বিএনপি
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬