পল্টন এলাকায় অবস্থান নিয়েছে নুরের গণঅধিকার পরিষদ

২৮ অক্টোবর ২০২৩, ০১:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
সমাবেশে গণঅধিকার পরিষদ

সমাবেশে গণঅধিকার পরিষদ © সংগৃহীত

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় অবস্থান নিয়েছেন নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদসহ জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে যান। এছাড়া বিজয়নগর আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রস্তুত করা মঞ্চের সামনে নেতাকর্মীদের বসে থাকতে দেখা যায়।

সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কাকরাইল, সেগুনবাগিচা এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। এতে কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে কাকরাইল মসজিদ, পুরানা পল্টন মোড় থেকে শুরু করে নাইটিংগেল মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ মানুষসহ পরিবহন শ্রমিকরা।

রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
close