বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৮ অক্টোবর ২০২৩, ১২:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ১১টা ৪০ মিনিটের দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন।

উদ্বোধনী ফলক উন্মোচনের পর পরই আতশবাজি ফোটানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন: গণপরিবহন শূন্য ঢাকার রাস্তা, ভোগান্তিতে যাত্রীরা

এরপর গাড়িতে চড়ে টানেল ধরে রওনা হন আনোয়ারা প্রান্তে। সেখানে নদীর তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। পরে কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।

এ টানেলের মাধ্যমে শিল্পঘেরা কর্ণফুলীর দুই পাড়ের মধ্যে যোগাযোগ সহজ হচ্ছে, সংযোগ হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের। তাতে গতি পাবে দেশের রপ্তানি বাণিজ্য।

 

গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬
সাঈদীর মামলার বাদীর কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন, নানা নাটকী…
  • ২৫ অক্টোবর ২০২৬
কৃষককে ডেকে নিয়ে হত্যার মামলায় ঢাবি ছাত্র গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬