ইন্টারনেট সেবা কখন স্বাভাবিক হবে, জানা গেল

২৮ অক্টোবর ২০২৩, ১১:৩০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
রাজধানীর খাজা টাওয়ারে আগুন লাগায় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে

রাজধানীর খাজা টাওয়ারে আগুন লাগায় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে © ফাইল ছবি

রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। আজ শনিবার (২৮ অক্টোবর) এ সেবা ঠিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল শুক্রবার ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে।

সেবাদাতারা জানিয়েছেন, ভবন থেকে সরঞ্জাম সরিয়ে নিচ্ছেন তারা। সেগুলো অন্য জায়গায় স্থাপন করে ইন্টারনেট সেবা স্বাভাবিক করা হবে। খাজা টাওয়ারে শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। তাদের থেকে স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ব্যান্ডউইথ নিয়ে থাকে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, সাময়িকভাবে সংযোগ সচলের কাজ চলছে। শনিবার ইন্টারনেট সেবা ঠিক হবে। খাজা টাওয়ায়ে দু’তিনদিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে।

আরো পড়ুন: দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে, ভয়ঙ্কর রোগাক্রান্ত হচ্ছেন না তো?

গত বৃহস্পতিবার খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট অর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬
সেতু থেকে লাফিয়ে বাড়িতে আশ্রয় নেন যুবদল কর্মী কাওসার, সেখান…
  • ২৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬