মতিঝিল এলাকায় জামায়াত-শিবিরের শোডাউন, পুলিশের বাধা

২৮ অক্টোবর ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী

আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী © সংগৃহীত

সরকার পতনের একদফা ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে রাজপথে শোডাউন দিচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মতিঝিলের আরামবাগের দিক থেকে একটি মিছিল নিয়ে ফকিরাপুল মোড়ে শোডাউন দিয়ে আবার আরামবাগের দিকে চলে যায়। এসময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরে মিছিলটি নিয়ে ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় তারা। মিছিলের নেতৃত্ব দেন শিবিরের ঢাকা মহানগর উত্তরের নেতা ফিরোজ আলম জাফরী।

শনিবার ভোর থেকে আরামবাগের নটরডেম কলেজের সামনে জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী। সকালে তাদের রাস্তা থেকে সরিয়ে দিলেও সাড়ে ৮টার পর আবার মতিঝিল এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তবে ফের ব্যারিকেড দেয় পুলিশ। ফলে সেখানেই স্লোগান ও মিছিল করছে জামায়াত- শিবিরের নেতা-কর্মীরা।

এদিকে এদিন সকালে পুলিশ অনুমতি না দিলেও রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে আরামবাগেও তাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 

রাজধানীর কাকরাইল, নাইটঙ্গেল মোড়, বিজয় নগর, ফকিরাপুল, রাজারবাগ, দৈনিক বাংলা, আরামবাগ ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। তবে এর আগে থেকেই অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ প…
  • ০৮ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
  • ০৮ আগস্ট ২০২৬