নয়াপল্টনেই সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ অক্টোবর ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

আগামীকাল শনিবার বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবে।

এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে চাইছে।

এদিকে আজ সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে।

‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence