গণফোরাম থেকে অব্যাহতির ঘোষণা ড. কামালের

২৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ড. কামাল হোসেন

ড. কামাল হোসেন © ফাইল ফটো

গণফোরাম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। আজ শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতা কর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সবসময়ই থাকবে। এ অবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের অনুরোধ করব, আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।

ড. কামাল হোসেন বলেন, আজকের এই কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আমি আশা করব এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার।

গণফোরাম বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ড. কামাল হোসেন এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৯২ সালে দলটি প্রতিষ্ঠিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬
সেতু থেকে লাফিয়ে বাড়িতে আশ্রয় নেন যুবদল কর্মী কাওসার, সেখান…
  • ২৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬