জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মৃত্যু

২৭ অক্টোবর ২০২৩, ১০:৩৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
 ওমরুজ্জামান চৌধুরী দর্শন

ওমরুজ্জামান চৌধুরী দর্শন © সংগৃহীত

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শন (৩৪) মারা গেছেন। তিনি জামালপুর শহরের কথাকলি মার্কেট এলাকার ওয়াহেদুজ্জামান চৌধুরী বাবুলের ছেলে।  

দর্শনকে অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনের চাচা শফি কামাল চৌধুরী রঞ্জু জানান, গত দুইমাস ধরে তিনি পায়ের সমস্যার কারণে হাটতে পারছিলেন না। অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬