অক্টোবরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ৭৮ কোটি

১৫ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM

© সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে বিগত ৪১ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স আসলেও চলতি অক্টোবরে রেমিট্যান্স আসার হার বেড়েছে। অক্টোবরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এসেছে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। 

এ সময় প্রতিদিন প্রবাসীরা বৈধ পথে গড়ে ছয় কোটি ৯৪ হাজার ৬১৫ মার্কিন ডলার পাঠিয়েছেন। আগের মাসের একই সময়ে প্রতিদিনে পাঠিয়েছিলেন চার কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৬০ মার্কিন ডলার। সে হিসাবে গত মাসের চেয়ে চলতি মাসে প্রবাসী আয় বেড়েছে। 

আরও পড়ুন: নামাজের কাতার থেকে ইউএনওকে সরতে বলায় ‘চাকরি গেল’ ইমামের

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসে ।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমে ৩৭ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। আর সবশেষ সেপ্টেম্বরে আসে ১৩৪ কোটি ডলার, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে ১০৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬