লেবাননে গেল বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের দল

১৪ অক্টোবর ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
লেবাননে গেল বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের দল

লেবাননে গেল বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের দল © সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল। শুক্রবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি যাত্রা করে। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ‘ব্যানকন-১৪’ এর আওতায় লেবাননে মোতায়েন করা নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ তারা যোগ দেবেন।

আইএসপিআর সূত্র জানায়, লেবাননে নিয়োজিত ‘ইউনাইটেড নেশন্স ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল)’-এ ৭৫ জনের এই দলটি অংশ নেবে। বিমানবন্দরে চট্টগ্রাম নৌঅঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. জামাল উদ্দিন চৌধুরী লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান।

চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বানৌজা ঈসা খানে তাদের আনুষ্ঠানিক বিদায় জানান।

আরও পড়ুন: ফিলিস্তিন সংকটের উৎস এবং সমাপ্তি

এর আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বানৌজা ঈসা খানে লেবাননগামী নৌ-সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং তাদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উত্তরোত্তর বৃদ্ধি করতে একযোগে কাজ করার দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সাল হতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। লেবাননের ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ
  • ১৯ মার্চ ২০২৬
প্রতিশ্রুতির এক বছর পেরোলেও অচল রোহিঙ্গা প্রত্যাবাসন
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে এসে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কনস্টেবলের…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা শেরপুরে এসব পর্যটনকে…
  • ১৯ মার্চ ২০২৬
সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence