ভারতের সঙ্গে ভিসামুক্ত যাতায়াত চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী

১২ অক্টোবর ২০২৩, ০৯:৩১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন © ফাইল ছবি

বাংলাদেশের নাগরিকদের ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে। দেশটির সরকারকে সমস্যাটি জানিয়ে দ্রুত সুরাহা করার তাগিদ দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ড. মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি সম্মেলনে দেখা হয়েছে। তাঁকে বলা হয়েছে, ভারত অনেক ভিসা দেয়। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে।’

মোমেন জানান, জয়শঙ্কর তাঁকে বলেছেন, বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে তিনি (জয়শঙ্কর) এ ব্যাপারটি নিয়ে আলাপ করবেন। 

আরও পড়ুন: পিটার হাসের মুরুব্বি আর উচ্চপর্যায়ের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ: কাদের

মোমেন ও জয়শঙ্কর ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গতকাল বুধবার দিল্লিতে ছিলেন। 

কয়েক দিন আগে সিলেটে বাংলাদেশ-ভারত সংলাপে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চালুর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬