হলে গিয়ে মুজিব সিনেমা দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

১২ অক্টোবর ২০২৩, ০৪:২৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
সিনেমার পোস্টার ও শেখ হাসিনা (কোলাজ)

সিনেমার পোস্টার ও শেখ হাসিনা (কোলাজ) © সম্পাদিত

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেশবাসীকে আগামীকাল শুক্রবার হলে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘সিনেমাটি নির্মাণের শুরুতে কিছু বাধা এসেছিল, তবুও এটি শেষ হয়েছে। দেশবাসীর কাছে আমার আহ্বান, আপনারা এ সিনেমার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমার পরিবার, মা-বাবা সম্পর্কে জানতে পারবেন। যে ইতিহাস কখনো শোনেননি, তাও উঠে এসেছে এ সিনেমায়।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব চির অটুট থাকুক, এমনটাই চাই।

আরও পড়ুন: ৬১ কোটি টাকার নতুন বিনিয়োগ পেল টেন মিনিট স্কুল

সিনেমাটি আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

কুবি শিক্ষিকার ছেলের মরদেহ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎জবির দ্বিতীয় গেট জুড়ে বাসের সারি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎কে হচ্ছেন রাষ্ট্রপতি মনোনীত জাবি সিন্ডিকেট সদস্য?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দলও
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬