ঢাকা মেডিকেলে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা

১২ অক্টোবর ২০২৩, ০৩:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
চিকিৎসকের সেলফিতে পাঁচ সন্তানসহ ওই নারী

চিকিৎসকের সেলফিতে পাঁচ সন্তানসহ ওই নারী © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করলেন এক নারী। নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজিচালিত অটোরিকশার চালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)। ভূমিষ্ঠ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। বাকি চার নবজাতককে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় এনআইসিইউতে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালের দিকে নরমাল অবস্থায় একে একে পাঁচটি সন্তান জন্ম দেন ওই নারী। পাঁচ সন্তান জন্ম দেওয়া মা সাত মাসের অন্তঃসত্ত্বা  ছিলেন বলে জানা গেছে।

গাইনী ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক ডা. মাশরিমা মোর্শেদ মিশি জানান, ওই নারী সকালে গাইনী ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলার তত্ত্বাবধানে ভর্তি হয়।

জানা যায়, ওই নারী বাচ্চার হাত বের হওয়া অবস্থায় নরসিংদী থেকে আজকে সকালেই গাইনী ওয়ার্ডে ভর্তি হয়। পরে নরমাল অবস্থায় একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। নবজাতকদের ওজন খুবই কম ছিল। দ্রুত তাদের হাসপাতালের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন এক মেয়ে নবজাতক মারা যায়। বাকি চারজনের অবস্থাও ক্রিটিক্যাল। তবে মায়ের অবস্থা ভালো আছে।

পারিবারিক সূত্রে জানা যায়, এটি তাদের প্রথম বাচ্চা। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। গতকাল নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তাঁর গর্ভে ৫টি নবজাতক রয়েছে। তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। সে জন্য আজ বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় আসার জন্য পূর্ব পরিকল্পনা করে রাখেন। ভোরে মনসুরার প্রচণ্ড ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়: প্র…
  • ১০ মার্চ ২০২৬
ভ্রমণসঙ্গীর মধ্যে এই ৩ গুণ না থাকলে ঘুরতে যাবেন না
  • ১০ মার্চ ২০২৬
ভুলক্রমে ট্রেনে উঠে পড়েছিল শিশু আব্দুল্লাহ, অতঃপর পেরোল ৮ ম…
  • ১০ মার্চ ২০২৬
ডালডা-ইউরিয়া ও ডিটারজেন্ট দিয়ে নকল দুধ-ঘি তৈরি, ৩ প্রতিষ্ঠা…
  • ১০ মার্চ ২০২৬
স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশ নিষেধাজ্ঞা 
  • ১০ মার্চ ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পরীক…
  • ১০ মার্চ ২০২৬
close