ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

১১ অক্টোবর ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ইলিশ-পোলাও প্লেটে তুলে দিচ্ছে প্রধানমন্ত্রী

ইলিশ-পোলাও প্লেটে তুলে দিচ্ছে প্রধানমন্ত্রী © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সেই খাবার নিজের হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন প্রধানমন্ত্রী।

বুধবার (১১ অক্টোবর) আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

আওয়ামী লীগের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট দিয়ে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায় সে জন্য তিনি পরম মমতায় একটি একটি করে তুলে পাতে দিচ্ছিলেন।

এর আগে মঙ্গলবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ওইদিন বিকেলে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও প্রধানমন্ত্রীর সঙ্গী হন।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close