বাংলাদেশের প্রকৃত বন্ধু কে? সেটা বাংলাদেশের জনগণ জানে: চীনের রাষ্ট্রদূত 

১১ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
চীনা রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত © সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের বন্ধু দাবি করে—এমন একটি দেশ বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশের প্রকৃত বন্ধু কে? সেটা বাংলাদেশের জনগণ জানে।

আজ বুধবার সকালে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনের সময় যে বন্ধু, সে-ই তো প্রকৃত বন্ধু।

এর আগে রাষ্ট্রদূত ওয়েন বেসরকারি ওই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমানের কাছে এসব কিট হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন: ওপরে আল্লাহ, নিচে আমার দলের লোকজন: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইয়াও ওয়েন বলেন, একটি রাষ্ট্র নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করে; বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে। এরই মধ্যে তারা বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করছে।

চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না—এমন দাবি করে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘এর পরিবর্তে আমরা বাংলাদেশকে বৃহত্তর অর্থনৈতিক সাফল্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নতির জন্য সাহায্য করতে চাই। 

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close