বিএনপি নেতা এ্যানিকে বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ

১১ অক্টোবর ২০২৩, ০১:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধরে নিয়ে গেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) ভোরে তার ধানমন্ডির বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি নেতাদের বরাতে এ খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা ইউএনবি।

থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

এদিকে, বিএনপি নেতা এ্যানিকে তার বাসভবন ঘেরাও, পরবর্তী থানায় তুলে নেওয়া এবং বিনা কারণে তার পরিবারের লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপেশাদার আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

পরে অবশ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এ্যানিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ২টায় বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডি থানার ২৫ নম্বর মামলায় এ্যানিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় তিনি এজহারনামীয় ২৯ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে লক্ষ্মীপুরে দুটি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬