ময়মনসিংহে ৫ জনকে পিষে মারল বাস

১১ অক্টোবর ২০২৩, ১০:৫৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
নিহতদের স্বজনেরা

নিহতদের স্বজনেরা © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় ৪ গার্মেন্টসকর্মীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ত্রিশালের রাগামারা আহেদ আলী ছেলে সোহেল মিয়া (৩৫), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮) ও অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: ম্যাচ শেষে টাইগারদের গুনতে হচ্ছে জরিমানা 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকা যাওয়ার উদ্দেশ্যে গার্মেন্টসকর্মীরা সদরের চুরখাই ও ত্রিশাল থেকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ পরান নামের একটি বাসে ওঠেন। চেলেরঘাট এলাকায় যেতে বাসটির চাকা পাংচার হয়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিলো। তখন গার্মেন্টসকর্মীরা ওই বাস থেকে নেমে অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এরই মধ্যে বাসের কয়েকজন যাত্রী ইসলাম পরিবহনের আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান। এ সময় রাসেল গার্মেন্টসের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যান। 

 

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬