শ্রমিকদের অভিবাসন খরচ ফেরত দিচ্ছে মালয়েশিয়ান কোম্পানি বেরহাদ

১০ অক্টোবর ২০২৩, ১১:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মালয়েশিয়া

মালয়েশিয়া © সংগৃহীত

বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ। সম্প্রতি এক পত্রের মাধ্যমে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনকে এই তথ্য জানিয়েছে ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।

মঙ্গলবার (১০ অক্টোবর) দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েল পাম প্ল্যান্টেশন কোম্পানির নতুন নীতিমালার আওতায় ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর যেসব শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন, তারা এ অর্থপ্রাপ্তির জন্য যোগ্য হবেন। এই সংখ্যা হলো ৯৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কোম্পানির নতুন নীতিমালার আওতায়  ৩১ ডিসেম্বর ২০২১ সালের পরে যে সকল  শ্রমিক বাংলাদেশে ফেরত এসেছেন তারা অভিবাসন খরচ ফেরত জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এ কোম্পানিতে ইতোপূর্বে কাজ করা এ ধরনের শ্রমিকদের  hr@unitedplantations.com এ ই-মেইল অথবা  +৬০১৩-৮৩৩৪১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ৩০ জুন ২০২৪ এর মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদেত সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব এবং হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close