সবার জন্য শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: শিক্ষা উপমন্ত্রী

১০ অক্টোবর ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন। সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এতো অবকাঠামো নির্মাণ করছেন। প্রতি মাসে শিক্ষকদের এমপিও প্রদান করছেন। আর তার সুফল সাধারণ জনগণ পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে।

সোমবার (০৯ অক্টোবর) চট্টগ্রাম নগরীতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয় ও পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আঞ্চলিক অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের ৬ তলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধনকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।

পৃথক অনুষ্ঠানে তিনি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ জন করে তিন প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেন।

শিক্ষা উপমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র পড়ালেখা করলেই বাস্তব জীবনে সফলতা অর্জন করা সম্ভব না। পড়ালেখার পাশাপাশি কারিগরি কোনো কাজ জানা থাকলে সফলতা অর্জন অনেকটা সহজ হয়। যেমন স্কুলের টিফিনের সময়ে দলবদ্ধভাবে আপনারা যদি স্কুলের খালি আঙ্গিনায় একটা বাগান গড়ে তোলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা দক্ষতা অর্জন হবে যা পরবর্তীতে কর্মজীবনে কাজে আসবে। যেকোনো প্রতিষ্ঠান কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ ব্যক্তিকেই বেছে নেয়া হয়। তাই কর্মজীবনে সফলতা চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই।

উপমন্ত্রী শিক্ষার্থীদের ওপর পড়ালেখার অতিরিক্ত চাপ দিয়ে তাদের সৃজনশীলতা নষ্ট না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকম-লীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন প্রমুখ।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence