অর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ মাঠ ও গোরস্থানসহ শতাধিক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে আলোক হেলথ্ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতাল। রবিবার (৮ অক্টোবর) উপজেলাস্থ একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ মাঠ ও গোরস্থানসহ শতাধিক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য ১০ লক্ষাধিক টাকার উপরে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মডেলকে সামনে রেখে, সেই আহবানে উজ্জীবিত হয়ে, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন এর নেতৃত্বে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার আওয়ামী-লীগের সহ-সভাপতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩২ টাঙ্গাইল-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মোঃ লোকমান হোসেন নিজেই। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া ও সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ মাঠ ও গোরস্থান কমিটির সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য কমিটির কর্তৃপক্ষ এবং বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, আলোকের কার্যনির্বাহী পরিচালক ডা. সোহেল রানাসহ সমাজের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এলাকার সকল পর্যায়ের জনসাধারণের সাথে তাদের বিভিন্ন সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে মো. লোকমান হোসেনসহ উপস্থিত নেতা কর্মীরা সকলের সাথে মতবিনিময় করেন। প্রায় শতাধিক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তীতেও সহায়তা প্রদান করাসহ সকল উন্নয়ন মূলক কাজে সকলের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।