বগুড়ায় টাকা চেয়ে শতাধিক বাড়িতে পোস্টার, গ্রামের শিশুদের অপহরণের হুঁশিয়ারি

০২ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
টাকা চেয়ে দেওয়া পোস্টার।

টাকা চেয়ে দেওয়া পোস্টার। © সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দুই শতাধিক বাড়ির দরজা কিংবা দেয়ালে গত শনিবার রাতে ২০০ টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে পোস্টারিং করা হয়েছে। আগামী ৬ অক্টোবরের মধ্যে গ্রামের একটি পুকুরপারে লাইট পোস্টের সঙ্গে লাগানো বাক্সে চাঁদার টাকা দিতে বলা হয়েছে। টাকা না দিলে ৭ অক্টোবর থেকে গ্রামের ছেলে-মেয়ে হারিয়ে গেলে কারো কিছু করার থাকবে না বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

গতকাল রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর ওই চার পাড়ার মানুষ এ ধরনের পোস্টারিং দেখে আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কে অনেকে গতকাল তাদের সন্তানদের স্কুলে পাঠায়নি। অনেক পুরুষ কাজেও যায়নি। তবে পুলিশ বলেছে, আতঙ্কের কিছু নেই। মাদকের টাকা সংগ্রহ করতে এই পোস্টারিং। তবে গ্রামের বাসিন্দারা বলছে, বিষ্ণুপুরে মাদক বাণিজ্য কিংবা সেবনকারী নেই বললেই চলে।

গতকাল সকাল ১০টার দিকে বিষ্ণুপুর গ্রামের দপ্তরিপাড়া, মাজাগাড়িপাড়া, মোন্নাপাড়া ও মিস্ত্রিপাড়া ঘুরে দেখা গেছে, প্রতিটি বাড়ির দরজা কিংবা দেয়ালে কম্পিউটারে কম্পোজ করা ছোট আকারের পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। এসব পোস্টারে বলা হয়েছে, ৬ তারিখের মধ্যে টাকা দিতে হবে।

না হলে ৭ তারিখ থেকে গ্রামবাসীর ছেলে-মেয়ে হারিয়ে গেলে কিছু করার থাকবে না। আমরা কে সেটা না খুঁজে, যা বলছি সেটা করার চেষ্টা করেন, তাহলে কিচ্ছু হবে না।

মুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমাদের ধারণা, গ্রামের বখাটেরা যারা মাদকের সঙ্গে জড়িত তারা গ্রামে আতঙ্ক ছড়াতে এ ধরনের পোস্টারিং করেছে। রবিবার রাত থেকে গ্রাম পুলিশ (চৌকিদার) দিয়ে পুরো গ্রাম পাহারা দেওয়া হবে।’

কাহালু থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মাদকাসক্তদের কাজ বলে ধারণা করছি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। রাতে ওই গ্রামে পুলিশ টহল দেবে।’

 

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬