বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

বরিশালের গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদর রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় সেচ্ছাসেবী সংগঠন আগরপুররোডস্থ বরিশালের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান মিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সেলিম, কাজী মিজানুর রহমান ফিরোজ প্রমুখ।

আরো পড়ুন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হোসনে আরা নাহার

এ সময় বক্তরা বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বিভাগীয় শহর বরিশালের অপ্রশস্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দুরপাল্লার যানবাহনের চাপ বহুগুণ বেড়ে গেছে। এতে প্রায় সময় অনাকাঙ্খিত দুর্ঘটনায় শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণির পেশাজীবী ও শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, নগরীর অপ্রশস্ত সড়কে রাস্তা পারাপার ক্ষেত্রে পথচারী বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ঝুঁকি অনেক বেড়েছে। তাই অবিলম্বে বরিশালের ব্যস্ততম সড়ক নতুল্লাবাদ, সরকারি হাতেম আলী কলেজ চৌমাথা, আমতলা মোড়, বটতলা, জেলখানার মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে জনস্বার্থে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সিটি মেয়রসহ সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence