ঢাকাসহ সব বড় শহর তারমুক্ত হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রতিমন্ত্রী নসরুল হামিদ © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সরকার গঠন হলে আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহর অর্থাৎ চট্টগ্রাম,  খুলনা, সিলেট শহরের বৈদ্যুতিক তার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

বৃহস্পতিবার ধানমন্ডি ৩ নং রোডে ডিপিডিসির জিটুজি প্রকল্পের ভূ-গর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: কাবা শরিফের সামনে দাড়িয়ে নিষিদ্ধপল্লী উচ্ছেদের শপথ শামীম ওসমানের

তিনি বলেন, ধানমন্ডি ৩ নম্বর রোডের সব তার সরিয়ে ফেলা হয়েছে, এটা এখন মাটির নিচ দিয়ে চলে গেছে। প্রকল্পটি ৪ বছর আগে গ্রহণ করা হয়েছিল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে লক্ষ্যমাত্রা, তা এর মাধ্যমে শুরু করা হলো।

 নসরুল হামিদ আরও জানান, আন্ডারগ্রাউন্ড করার ফলে লোড নিয়ে কাজ করা যায়, লোড কন্ট্রোল করা যায়, সর্বোপরি গ্রাহকসেবার মান উন্নত হয়। আমাদের পরবর্তী লক্ষ্য পুরো ঢাকাসহ দেশের বড় শহরগুলোকে আন্ডারগ্রাউন্ড ক্যাবলে নিয়ে যাওয়া।

এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬