‘আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসলে বেকার ভাতা দেওয়া হবে’

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
লিয়কত শিকদার

লিয়কত শিকদার © ফাইল ছবি

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসলে বেকার ভাতার ব্যবস্থা কর হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত শিকদার। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালীর কোরকদি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন লিয়াকত শিকদার।

লিয়াকত শিকদার বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শুধু বৃদ্ধদের জন্য নয়, বেকারদের জন্যও কল্যাণমূলক ভাতা আসছে। শেখ হাসিনার সব কল্যাণমূলক কর্মসূচি সারা পৃথিবী অনুসরণ করছে। সুতরাং আমরা অনেক ভালো আছি। বিশ্ব আজ যুদ্ধের কারণে বিপর্যস্ত, তার মধ্যেও আমরা ভালো আছি। দেশে দারিদ্র্য, ভিক্ষুক, বেকার সমস্যা থাকবে না।

আরও পড়ুন: ‘রাবির ভিসি-প্রো-ভিসিকে নিয়োগ শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত’

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কোন বিদেশিরা এসে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর অদম্য ইচ্ছা, সাহসিকতা এবং আপোষহীন দৃঢ় মনোভাবের কারণে বাংলাদেশের উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি জনগণের কাছে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় প্রার্থনা করেন।

তিনি অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের খেলাধুলা, পড়ালেখায় মনযোগী হওয়ার উৎসাহিত করুন। এলাকায় যেন মাদক, সন্ত্রাস না থাকে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকল সামাজিক অনুষ্ঠানে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই নেতা।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬