ডেঙ্গুতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রেকর্ড মৃত্যু

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM

© সংগৃহীত

ডেঙ্গুতে সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে যে পরিমান মৃত্যু হয়েছে, তা আগের যে কোন মাসের প্রথম দুই সপ্তাহকে ছাড়িয়ে গেছে। এ মাসে গড়ে প্রতিদিন ১৩ জনের মৃত্যু হয়েছে। আগের কোনো মাসে গড়ে প্রতিদিন এত মৃত্যু হয়নি। এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৭৮ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে পাঁচজন মারা গেছেন। 
এ সময়ের মধ্যে নতুন করে আরো ২ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে ১৮৫ জনের যা গত আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহের তুলনায় ১০ জন বেশি।  

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬