সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৭০ কর্মকর্তা

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাই

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা। এই পদোন্নতির ফলে তাঁরা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। 

বুধবার এই পদোন্নতির বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া ২৬৮ জন সিনিয়র সহকারী সচিব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। অপর দুজন শিক্ষা ছুটি বা লিয়েন রয়েছেন। শিক্ষা ছুটি বা লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর এই দুজনের পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে সবচেয়ে সফল মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ কেউ যেন ফেঁসে…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৬ অক্টোবর ২০২৬
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে জনবল নিয়োগ, আব…
  • ২৬ অক্টোবর ২০২৬