মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
কৃষি মার্কেটে আগুন

কৃষি মার্কেটে আগুন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের কর্মীরা সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সর্বশেষ আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে জানান, প্রথমে ৭টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে ১৭টি করা হয়েছে।

তিনি জানান, আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ট্যাগ: আগুন
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close