এইচএসসির প্রশ্ন চুরি, ল্যাব সহকারী-পিয়নের জেল

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
পীরগঞ্জ মহাবিদ্যালয়

পীরগঞ্জ মহাবিদ্যালয় © ফাইল ফটো

রংপুরে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জেলার পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই চুরির ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই কেন্দ্রের ল্যাব সহকারী রাসেল মিয়া (২৬) ও পিয়ন রাকিবুল ইসলাম নাজমুলকে (২৬)।

কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ছাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে জীব বিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা চলছিল। এ কেন্দ্রে পীরগঞ্জ মহিলা কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯২ জন অংশ নেন। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কলেজের ল‌্যাব সহকারী রাসেল মিয়া জীব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রশ্নপত্র পাচারের কাজে সহায়তা করায় কলেজের পিয়ন রাকিবুল ইসলাম নাজমুলকেও আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তকী ফয়সাল তালুকদার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে এসি ল্যান্ড তকী ফয়সাল তালুকদার বলেন, ‘প্রশ্নপত্র চুরি এবং তা বাইরে পাচারের সময় আটক দুজনকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।’

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence