জামালপুরের ডিসির বক্তব্য গ্রহণযোগ্য নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ফটো

নির্বাচন নিয়ে জামালপুরের ডিসির এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কী না তাও যাচাই করা হবে। এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে গতকাল সোমবার জামালপুরের ডিসি বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। 

ডিসি’র এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠেছে। সচেতন নাগরিকরা বলছেন, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের পক্ষে ভোট চাওয়া বা সরকারকে পুনরায় নির্বাচন করার অঙ্গীকার করানো কোনোভাবেই ঠিক নয়। 

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close