জামালপুরে ডেঙ্গু জ্বরে প্রাণ গেল এক শিক্ষার্থীর

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© সংগৃহীত

জামালপুরে ডেঙ্গুতে রোহান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া গ্রামের আজিজুল হকের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেন।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন রোহান। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা খারাপের দিকে গেলে রোববার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে সোমবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জে ২ জন, ইসলামপুরে ১ জন, সরিষাবাড়িতে ১ জন ও দেওয়ানগঞ্জে ১ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী।

ট্যাগ: ডেঙ্গু
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন ২৮ মার্চ, উপস্থিত থাকতে রাষ্ট্রপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আ…
  • ২৬ অক্টোবর ২০২৬
বাউফলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
  • ২৬ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণবিক্ষোভে নামছে এনসিপি
  • ২৬ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮
  • ২৬ অক্টোবর ২০২৬
ডি থ্রি ট্রফির নিলামে প্রথম ধাপ শেষে কোন দলে কোন ক্রিকেটার
  • ২৬ অক্টোবর ২০২৬