৫৫ কেজি স্বর্ণ গায়েব, বিমানবন্দরের ৪ কর্মকর্তা বরখাস্ত

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরের ট্রানজিট এবং মূল্যবান গুদামে দায়িত্বকালে সঠিকভাবে পালন না করা এবং সম্পদ বুঝিয়ে না দেয়ার কারণে শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় তাদের বরখাস্ত করা হলো। তবে এ সময় তাদের কাস্টমস হাউসে অবস্থান করতে হবে বলেও জানানো হয়।

এর আগে কাস্টমস হাউজের গুদাম বা ভল্ট থেকে ৫৫ কেজি  স্বর্ণ গায়েবের মামলার ঘটনায় অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) হস্তান্তর করা হয়। তখন গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

জানা যায়, স্বর্ণ চুরির এই ঘটনার বিষয়টি জানাজানি হয় রোববার (৩ সেপ্টেম্বর)। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি স্বর্ণ চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন রাতেই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। তার আগে স্বর্ণ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন ৪ সিপাহীকে থানায় নেয় বিমানবন্দর থানা পুলিশ। এ ছাড়া পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

ট্যাগ: চুরি
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬