ছাত্রলীগ নেতা নাঈমকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম © ফাইল ছবি

কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিএসএমএমইউ’তে যান তিনি। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায়।

তিনি বলেন, ডিএমপি কমিশনার বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছাত্র নেতা নাঈমকে দেখতে গিয়েছেন। তিনি সেখানে নাঈমের স্বাস্থ্যগত খোঁজখবর নেন।

উল্লেখ্য, এডিসি হারুন শনিবার রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা হয়।

পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে আনেন। তাদের ওপর চালানো হয় নির্যাতন। এরপর তাদের অবস্থা খারাপ হলে হাসপাতালে পাঠানো হয়।

মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬
পোপকে ট্রাম্পের অপমান, তীব্র নিন্দা জানালো ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬
ফের আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬
কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক জ…
  • ১৪ এপ্রিল ২০২৬
কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
  • ১৪ এপ্রিল ২০২৬