কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি

১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি

কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি © সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল এনেছে। একযোগে কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে বদলি করে পদায়ন করেছে এনবিআর। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা সই করা পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

বদলি হওয়া দুই যুগ্ম কমিশনার হলেন- আব্দুর রশিদ মিয়া ও মাহবুব হাসান। আব্দুর রশিদ মিয়াকে বেনাপোল থেকে ঢাকায় এবং মাহবুব হাসানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমে বলেছেন, দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগ: জাতীয়
ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬