ডেঙ্গু-সচেতনতায় বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM

© সংগৃহীত

ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বিএনপি) ।  দেশের সব মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন ঢাকাসহ সব মহানগরে লিফলেট বিতরণ করবে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। সারা বছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে বর্ষা ও শরৎ মৌসুমে এটি বৃদ্ধি পায়। 

ট্যাগ: বিএনপি
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬