চলতি মাসে একটানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা?

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM

© ফাইল ছবি

চলতি মাসের ২৮ তারিখ (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষ্যে সরকারি ছুটি রয়েছে। এরপরের দুইদিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে এ মাসের শেষে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একটানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এটি নির্ভর করছে চাঁদ দেখা সাপেক্ষে। 

আরবি মাসের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়েছে। 

আর সফর মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ১২ রবিউল আউয়াল হবে ২৭ সেপ্টেম্বর (বুধবার)। সেক্ষেত্রে একটানা তিনদিন ছুটি পাবেন না সরকারি চাকরিজীবীরা।

আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

চাঁদ দেখা সম্পর্কে দেশের সবগুলো জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬