২ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ম্যাক্রোঁ

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
তথ্যমন্ত্রীর সেলফিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

তথ্যমন্ত্রীর সেলফিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ © সংগৃহীত

রাষ্ট্রীয় সফরের সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন ম্যাক্রোঁ। বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

এর আগে রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান শেষে ঢাকায় আসেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় ইমানুয়েল ম্যাক্রোঁকে।

বিমানবন্দর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইন্টারকনটিনেন্টাল হোটেলে যান। সেখানে তার সম্মানে এক নৈশভোজসভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত এই নৈশভোজে অংশ নেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬