মেয়ের আত্মহত্যার খবরে প্রাণ গেল বাবারও

১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
মেয়ের আত্মহত্যার খবরে প্রাণ গেল বাবারও

মেয়ের আত্মহত্যার খবরে প্রাণ গেল বাবারও © সংগৃহীত

মেয়ের আত্মহত্যার খবর শুনে পটুয়াখালীতে প্রাণ গেল বাবারও। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা শ্যামল দেবনাথের (৬৮) মৃত্যু হয়েছে। পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালী শহরের পৌর এলাকার ৩নং ওয়ার্ডে পুরান বাজার গণিক পট্টি এলাকায় নিজ বাসায় মেয়ে স্বর্ণা দেবনাথের (২৬) মৃত্যু খবরে তার বাবার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মেয়ের মৃত্যুর খবর শুনে বাবা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যান। এসময় মেয়ের মরদেহ দেখেই স্ট্রোক করেন বাবা। পরে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত স্বর্ণা দেবনাথ পরিবারের ছোট মেয়ে। তিনি মাস্টার্স পাস করেছেন এবং অবিবাহিত ছিলেন। বাবা শ্যামল দেবনাথ বনিক পট্টিতে কাপড়ের ব্যবসা করেন।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জনতার হাতে আটক স্কুল শিক্ষক

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বলেন, এ ঘটনা একটি অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে সঠিক মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্ত করা হবে। মেয়ের বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ট্যাগ: মৃত্যু
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬