দিল্লির উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী, বিকেলে মোদীর সঙ্গে বৈঠক

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। © ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

৮ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হবে। দিল্লি সফরে আজ বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জি-২০’র সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। আর সভাপতির এখতিয়ারেই বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

এদিকে নয়াদিল্লি সফরে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সমঝোতা স্মারক হলো- টাকা–রুপিতে লেনদেন সুগম করা, কৃষি খাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়।

নয়াদিল্লি সফর শেষে ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
  • ০৭ মার্চ ২০২৬
ইরানের ৪২ টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
  • ০৭ মার্চ ২০২৬
কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান
  • ০৭ মার্চ ২০২৬
নেপালের থেকে বাংলাদেশের নির্বাচনে অভ্যুত্থানের প্রভাব বেশি …
  • ০৭ মার্চ ২০২৬
বাকৃবিতে বাঁধনের নতুন কমিটি ঘোষণা
  • ০৭ মার্চ ২০২৬
দায়সারা কার্যক্রমের অভিযোগ ইবির শিক্ষক সংগঠনের বিরুদ্ধে, শি…
  • ০৭ মার্চ ২০২৬