ডিবিপ্রধান হারুনের গ্রামের বাড়িতে দুই মন্ত্রীর মধ্যাহ্নভোজ

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM

© সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন দুই মন্ত্রী। বুধবার (৬ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিবিপ্রধানের আমন্ত্রণে উপজেলার হোসেনপুরে তার গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। 

সম্প্রতি  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে  আপ্যায়ন করে সেটার ছবিসহ ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায়  ব্যাপক আলোচনা তৈরি হয়। 

ডিবিপ্রধান হারুন অর রশিদ তার ফেসবুক পেজে লেখেন, ‘আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিরা আমার গ্রামের বাড়িতে আসেন।

তিনি আরও লেখেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। আর রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী আমার আমন্ত্রণে কিছুসময় আমার বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।

এসময় সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।’

ট্যাগ: পুলিশ
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজে তল্লাশি ও জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬