ভুয়া সনদে বিদেশ গমন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

পেশাগত ভুয়া সনদ নিয়ে বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন এবং এসব ভুয়া সনদ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রবাসী অনেকে বিভিন্ন কাজে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসছে, ভুয়া সনদ নিয়ে বিদেশে যাচ্ছেন তারা। ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং- এরকম পাস কর সনদ নিয়ে তারা যাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, কিভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়, কিভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়, কারা তাদের এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা কাজটি করছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, সংখ্যা বিষয় নয়। এরকম অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। হয়তো দেখা গেল, একজন আসলে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে গেছেন। ওই দেশে গিয়ে ধরা পড়েছেন।

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
  • ০৭ মার্চ ২০২৬
ইরানের ৪২ টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
  • ০৭ মার্চ ২০২৬
কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান
  • ০৭ মার্চ ২০২৬
নেপালের থেকে বাংলাদেশের নির্বাচনে অভ্যুত্থানের প্রভাব বেশি …
  • ০৭ মার্চ ২০২৬
বাকৃবিতে বাঁধনের নতুন কমিটি ঘোষণা
  • ০৭ মার্চ ২০২৬
দায়সারা কার্যক্রমের অভিযোগ ইবির শিক্ষক সংগঠনের বিরুদ্ধে, শি…
  • ০৭ মার্চ ২০২৬