সরকারি প্রতিষ্ঠানে ভাতাসহ ইন্টার্ন করার সুযোগ

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় © সংগৃহীত

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে সরকার। সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা-২০২৩’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এর মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। আগ্রহীরা ৩ থেকে ৬ মাসব্যাপী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। গ্র্যাজুয়েশনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। কোনো প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে চালু থাকা ইন্টার্নশিপ কার্যক্রম এ নীতিমালার আওতার বাইরে থাকবে। একই সঙ্গে সামরিক, আধাসামরিকসহ রাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রমে ইন্টার্নশিপের সুযোগ থাকছে না।

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬