নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে মরদেহ উদ্ধার

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
নরসিংদী সরকারি কলেজ

নরসিংদী সরকারি কলেজ © সংগৃহীত

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ফাইজুল মিয়া (১৬)। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে জানায়।। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

আরও পড়ুন: দ্রুত যোগদানের দাবিতে শিক্ষামন্ত্রী-শিক্ষা সচিবকে স্মারকলিপি

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, ফাইজুল মিয়া এ কলেজের শিক্ষার্থী না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গোসলে নেমে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে কাজ করছে পুলিশ।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬