চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইনে অবরোধ, ট্রেন যোগাযোগ বন্ধ

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
শ্রমিকদের অবরোধ

শ্রমিকদের অবরোধ © সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রেললাইন অবরোধ করে রেখেছেন তারা।

এর আগে গত ১৬ জুলাই একই দাবিতে রাজধানীর এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে আন্দোলন করেছিলেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। সেদিন রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা। 

জানা যায়, হাজারো শ্রমিক রেলপথে অবস্থান নেয়ায় মালিবাগ রেলগেটে আটকা পড়েছে ‘রংপুর এক্সপ্রেস’। যার কারণে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 

শ্রমিকরা বলছেন, গত ৩ মাস বেতন ও চাকরি নেই। তাও শ্রমিকেরা কাজ করে যাচ্ছেন। প্রশাসন চাকরি করাচ্ছে, কিন্তু কোনো সমাধান দিচ্ছে না। চাকরি স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে গত ৮ আগস্ট রেলমন্ত্রী আশ্বাস দিলেও তার কোনো উদ্যোগ আদৌ নেয়া হয়নি বলে দাবি শ্রমিকদের। 

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence