নালায় পড়ে চট্টগ্রামে এবার নিখোঁজ মাদ্রাসাছাত্র

৩০ আগস্ট ২০২৩, ১১:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
নালায় খোঁজাখুঁজি করা হচ্ছে

নালায় খোঁজাখুঁজি করা হচ্ছে © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম মোহাম্মদ আলিফ। শিশুটি মাদ্রাসার পেছনে থাকা নালায় পড়ে গেছে বলে পুলিশের ধারণা। এজন্য নালায় খোঁজাখুঁজি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে নিখোঁজ থাকলেও আজ বুধবার দুপুরে ওই শিক্ষার্থীর বাবা পুলিশকে বিষয়টি জানান। এরপর থেকে তার সন্ধান করা হচ্ছে।

আজ রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নালায় তল্লাশি করতে ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।

নিখোঁজ শিশু মোহাম্মদ আলিফের বাড়ি কুমিল্লায় হলেও সে পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করত। তার বাবার নাম মো. রাসেল। তার বাসা নগরীর ডিসি রোডে। আলিফ বাকলিয়ার মাদ্রাসা আজিজিয়া তাদরিবুল কোরআনের শিক্ষার্থী।

বাকলিয়া থানার ওসি মো. রহিম বলেন, মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে আলিফ ভবনের ছাদের দরজা খুলে ওপরে উঠেছে। কিন্তু এরপর তাকে আর নামতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, আবার ভবনের পেছনে যে নালা আছে সেটি ময়লা-আবর্জনায় ঠাসা। তাতে ছোট্ট একটি ছেলে ডুবে যাবে বলেও মনে হচ্ছে না। তবুও নালায় তাকে খোঁজা হচ্ছে। অন্য কোনো বিষয় রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার (২৭ আগস্ট) নগরীর হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর উদ্ধার হয় দেড় বছর বয়সী শিশু আয়াসিন আরাফাতের নিথর দেহ।

শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬
চীনের বিমানবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খাল…
  • ২৬ অক্টোবর ২০২৬
২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন…
  • ২৬ অক্টোবর ২০২৬