জাতীয়করণ নিয়ে যা বললেন কৃষিমন্ত্রী

৩০ আগস্ট ২০২৩, ০৯:২৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমি সিনিয়র মিনিস্টার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তবে আমি আপনাদের বলতে পারবো না যে আপনাদের এ দাবি দাওয়াগুলো আমি পূরণ করে দেবো। তবে, এটি আমি বলতে পারি, আমাদের শিক্ষকদের জীবনজীবিকা সুন্দর ও মর্যাদাপূর্ণ করার জন্য অবশ্যই সব সুবিধা দিতে হবে। সেটি সব স্কুলেই সমমানের হওয়া দরকার। সেখানে বৈষম্য থাকবে সেটি হতে পারে না। আমাদের নানা ধরনের শিক্ষা রয়েছে, এটি দুঃখজনক।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষকদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন, আপনারা শিক্ষক, এতো আপনাদের সাহস, এতো আপনারা হাঙ্গার স্ট্রাইক করেন, এটি নিয়ে আপনারা তো একটি ওয়ার্কশপও করলেন না। একটি আলোচনা সভা বা কর্মশালাও করলেন না। কেনো করলেন না? এ শিক্ষা ব্যবস্থা সঠিক কি না? 

তিনি আরও বলেন, আমরা একটি কথা শুনছি, ছেলেমেয়েদের যদি জিজ্ঞেস করা হয়, তোমরা পড়াশোনা করো না কেনো? তারা উত্তরে বলে, আমাদের পরীক্ষা নাই। জানি না এর পরিণতি কী। নিশ্চয় এটি নিয়ে আলোচনা হবে। জাতিও এর থেকে বেরিয়ে আসবে।   

‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক এদিনের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। 

বিটিএ সভাপতি মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ। 

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close